স্মরণিকা প্রকাশ ও গুণিজন সংবর্ধনা হলো বিধান শিশু উদ্যানে

শনিবার বিকেলে কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে 'পল্লিকবি ও আদালত' শীর্ষক স্মরণিকা প্রকাশিত হলো। সেইসাথে 'বর্ধমান সহযোদ্ধা' সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা প্রদান চলে।পূর্ব বর্ধমান জেলার  'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র 
পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি  সভাগৃহে এই সাংস্কৃতিক অনুষ্ঠান টি আয়োজন করা হয়েছিল।এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলেট ট্রাইবুনালের চেয়ারপার্সন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত,  রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় , রাজ্য যুব কল্যাণ 
ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস, কলকাতা হাইকোর্টের  আইনজীবি মাসুদ করীম।প্রমুখ। একাধারে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক, কবির নাতি সুধেন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহভাগ সদস্য আইনী পেশার সাথে যুক্ত। ঠিক এইরকম পরিস্থিতিতে 'পল্লিকবি ও আদালত' স্মরণিকা উপস্থাপনা। কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে কুমুদ সাহিত্য 
মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।কবিতা পাঠে ছিলেন সমরেন্দু চক্রবর্তী, সেখ আব্দুল জব্বার, দিলীপ কুমার বিশ্বাস,  প্রমুখ।  এদিন আইনী জনসচেতনতা কর্মসূচি পালনে সু-পরিচিত 'বর্ধমান সহযোদ্ধা'র সংগঠনের তরফে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় কে  'পূর্ব বর্ধমান জেলা রত্ন সম্মান' জানানো হয়। কুমুদ সাহিত্য মেলা কমিটির তরফে মোল্লা জসিমউদ্দিন, বৈদূর্য ঘোষাল,সোমনাথ ভট্টাচার্য, প্রতিমা হালদার  জানান -" পল্লিকবির ৫৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণিকা প্রকাশে শ্রদ্ধা জ্ঞাপন করলাম"।

Popular posts from this blog

*3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks*-In National results, Allen students achieved AIR-1, AIR-2, AIR-4, AIR-7 & AIR-9 in NEET-UG 2026 resultsKolkata.

ম্যাটিসিয়া এক্সিবিশন ও সারফেস রিপোর্টার আর্কিটেকচার ইভেন্টের উদ্বোধন কলকাতায়: ডিজাইন ও আর্কিটেকচারের নতুন যুগের সূচনা

*ওপো ইন্ডিয়া নিয়ে এল একেবারে নতুন ওপো ফাইন্ড এক্স10 সিরিজ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আরও উঁচু মান নির্ধারণ করল তারা* • ফ্ল্যাগশিপ ইমেজিং-এর নতুন মান নির্ধারণ করল মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে প্রথম বার ট্রিপল 200এমপি ক্যামেরা সিস্টেম নিয়ে এসে, এটাকে তৈরি করা হয়েছে হ্যাসেলব্ল্যাড-এর সহযোগিতায়, এতে আছে একেবারে নতুন কালারওএস 17 এবং আছে 8000এমএএইচ ব্যাটারি যা এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি • ভারতের প্রথমবার 2এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি 9600 প্রো আসছে ওপো ফাইন্ড এক্স10 প্রো ম্যাক্স-এ, যা ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের নতুন মান নির্ধারণ করল• ওপো তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ কানেক্টেড ইকোসিস্টেমকে আরও উন্নত করল ওপো এনকো এক্স4লঞ্চ করে, এতে আছে ডাইনাঅডিও ও ক্যাটাগরিকে নির্ধারণ করা প্যাড মিনি-র পাওয়ার, ভারতের ইউজাররা এটা ব্যবহার করে অবিরাম ক্যাপচার, ক্রিয়েট ও শেয়ারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন • ভারতে ওপো ফাইন্ড এক্স10 সিরিজ পাওয়া যাবে, দাম শুরু হচ্ছে 1,39,999 টাকা থেকে