অ্যালেন কলকাতার ৩৬ জন পড়ুয়া ৯৯ পারসেন্টাইলের ঊর্ধ্বে স্কোর - JEE-Main-এ উল্লেখযোগ্য সাফল্য অ্যালেন কলকাতার শিক্ষার্থীদের

কলকাতা: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ঘোষিত JEE-Main ২০২৬-এর জানুয়ারি সেশনের ফলাফলে অ্যালেন কলকাতার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অ্যালেন কলকাতা সেন্টারের প্রধান দেবাশিস সান্যাল জানান, অ্যালেনের কলকাতা ক্লাসরুম শিক্ষার্থী নীলাঙ্কন মণ্ডল ৯৯.৯৩৭৭২২৮ পারসেন্টাইল অর্জন করেছে। একইভাবে, তনভি ঝুনঝুনওয়ালা পেয়েছে ৯৯.৯০ পারসেন্টাইল। তনভি গত দুই বছর ধরে অ্যালেন কলকাতার নিয়মিত ক্লাসরুম শিক্ষার্থী। তিনি আরও জানান, অ্যালেন কলকাতার মোট ৩৬ জন পড়ুয়া ৯৯ পারসেন্টাইল বা তার বেশি স্কোর করেছে এবং ৮৫ জন পড়ুয়া ৯৫ পারসেন্টাইল বা তার বেশি নম্বর অর্জন করেছে।
অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের সিইও নীতিন কুকরেজা জানান, সারা দেশে মোট ১২ জন পরীক্ষার্থী সামগ্রিকভাবে ১০০ পারসেন্টাইল অর্জন করেছে, যার মধ্যে ৮ জনই অ্যালেনের শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন রাজ্যে ঘোষিত ১৮ জন স্টেট টপার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ছাত্রছাত্রী। অ্যালেন কোটার ক্লাসরুম শিক্ষার্থী কবীর ছিল্লার ৩০০-এর মধ্যে ৩০০ নম্বর অর্জন করেছে। একইভাবে ক্লাসরুম কোর্সের শিক্ষার্থী অর্ণব গৌতম, শুভম কুমার, ভাবেশ পাত্র, অনয় জৈন, নিময় পুরোহিত এবং চিরঞ্জীব কর ১০০ পারসেন্টাইল স্কোর করেছে। অ্যালেন অনলাইন রেকর্ডেড ও টেস্ট সিরিজ কোর্সের শিক্ষার্থী শ্রেয়স মিশ্রও ১০০ পারসেন্টাইল অর্জন করেছে। ঘোষিত ১৮ জন স্টেট টপারের সকলেই অ্যালেনের শিক্ষার্থী। এঁদের মধ্যে রয়েছেন রাজস্থান, বিহার, গুজরাট, হরিয়ানা, ওডিশা, দিল্লি-এনসিআর, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ছত্তিশগড়, অসম, পুদুচেরি, সিকিম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এবং মিজোরামের পড়ুয়ারা।
ফলাফলের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে এ বছরও অ্যালেন তাদের ফলাফল দেশের অন্যতম শীর্ষ অডিট সংস্থা EY India-এর মাধ্যমে যাচাই করিয়েছে।

Popular posts from this blog

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery

*3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks*-In National results, Allen students achieved AIR-1, AIR-2, AIR-4, AIR-7 & AIR-9 in NEET-UG 2026 resultsKolkata.