​মাঠ কাঁপাতে তৈরি 'হাউজ্যাট সিক্স': জমকালো ফটোশুটে নতুন চমক

শুরু হচ্ছে মিশ্র লিঙ্গের জনপ্রিয় ক্রিকেট কার্নিভাল 'হাউজ্যাট সিক্স'। এবার টুর্নামেন্টের সপ্তম সংস্করণ। সেই উপলক্ষ্যেই শ্যামবাজারের 'স্টুডিও মাস্টার ম্যাজিক'-এ বসেছিল চাঁদের হাট। চেয়ারম্যান, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শৈবাল দাস এবং গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট দীপ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত হলো এই সিজনের অফিশিয়াল ফটোশুট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্ল্যামার বাড়ালেন টলিউড অভিনেত্রী সুদীপ্তা ভট্টাচার্য। প্রেসিডেন্ট দীপ চট্টোপাধ্যায় ও অ্যাসিট্যান্ট সেক্রেটারি রিভা দাসের পরিচালনায়, এবং সিনিয়ার সদস্য ঋতম ও সৌমেনের সহায়তায় মূলত নতুন মুখদের ফটোশুট সম্পন্ন হলো আজ। এরপর মাঠের লড়াইয়ের পালা! 'হাউজ্যাট সিক্স'-এর পরবর্তী মহোৎসব আগামী ৫ই জুলাই, ২০২৬

Popular posts from this blog

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery

Ecclesiastes Café | 1st Premium Health Café in Kolkata, West BengalEat Healthy | Drink Healthy and Be Happy