দুর্গাপূজার আবহে প্রযুক্তির নতুন দিগন্ত: কলকাতায় ভিভো উন্মোচন করল ভিভো V80 এবং X Fold6
কলকাতা, ৫ অক্টোবর, ২০২৬:- শারদোৎসবের আনন্দ ও ঐতিহ্যকে উদ্ভাসিত করতে আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড ভিভো কলকাতায় নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 'ভিভো V80' এবং 'ভিভো X Fold6'। পূজার বিশেষ উৎসবের সূচনা করতে ভিভো একটি বিশেষ ডিজিটাল ভিডিও ক্যাম্পেইন (DVC) এবং আকর্ষক 'পূজা কনজিউমার অফার'-এরও ঘোষণা করেছে।
উৎসবের আমেজ ও গল্প বলাকে একত্রিত করে তৈরি করা নতুন DVC-টিতে অভিনয় করেছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা কৌশিক সেন, অঞ্জনা বসু, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং অনসূয়া মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন খ্যাতনামা শিল্পী অন্তরা নন্দী। পূজার আবেগ, সম্পর্কের উষ্ঞতা ও সংস্কৃতিকে কেন্দ্র করেই এই বিশেষ ফিল্মটি তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে জাইস (ZEISS) ইমেজিং প্রযুক্তি সমৃদ্ধ উচ্চমানের ক্যামেরা সম্বলিত 'ভিভো V80' এবং প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন 'ভিভো X Fold6' প্রদর্শিত হয়, যা ফটোগ্রাফি ও আধুনিক নকশার অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। এ ছাড়া গ্রাহকদের জন্য মাত্র ১০১ টাকা প্রাথমিক ডাউনপেমেন্টে স্মার্টফোন কেনার বিশেষ অফার এবং অতিরিক্ত সুযোগ-সুবিধা ঘোষণা করা হয়েছে।