অবিভক্ত ভারতের ভাষা আন্দোলনের অগ্রদূত শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকী পালিত কলকাতা প্রেস ক্লাবে

​কলকাতা প্রেস ক্লাবে ‘সংবাদ সোচ্চার’ পত্রিকার উদ্যোগে এবং আমেরিকা প্রবাসী বাংলাদেশ মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের অনুপ্রেরণায় অবিভক্ত ভারতের কৃতি সন্তান ও জননায়ক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মদিবস উপলক্ষে এক মনজ্ঞ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৮ 

সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার ঐতিহাসিক দাবি তুলে তৎকালীন শাসকগোষ্ঠীর ভিত কাঁপিয়ে দিয়েছিলেন এই বীর বাঙালি। 

বাংলা ভাষার অধিকার রক্ষার সেই সংগ্রামের পথ ধরেই পরবর্তীতে ৫২-র ভাষা আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালের ২৯ মার্চ পাক হানাদার বাহিনী ধীরেন্দ্রনাথ দত্ত ও তাঁর পুত্র দিলীপ দত্তকে নির্মমভাবে হত্যা করে। দেশকাল গণ্ডির সীমানা ছাড়িয়ে বাঙালি জাতির এই মহান শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক শ্রী সুবল সরদার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শ্রী রূপম চট্টোপাধ্যায়, লেখক ও প্রকাশক ড. সুদীপ্তা বসু, সাহিত্যিক শ্রী খগেন্দ্রনাথ অধিকারী, সাংবাদিক শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়, বাউল শিল্পী শ্রী গণেশ রায়, প্রয়াত শহীদের কনিষ্ঠ কন্যা মনীশা পুরকায়স্থ, সংগীতশিল্পী তনুশ্রী চক্রবর্তী, সাংবাদিক সাজাহান সিরাজ, ‘আমরা বাঙালি’ সংগঠনের রাজ্য কমিটির সদস্য জয়ন্ত দাস এবং কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সঞ্জয় দাসসহ বিশিষ্টজনেরা।

Popular posts from this blog

*3 Allen Kolkata students have secured AIR ranks in Top-1000 and 5 Allen in Top 1600 Ranks*-In National results, Allen students achieved AIR-1, AIR-2, AIR-4, AIR-7 & AIR-9 in NEET-UG 2026 resultsKolkata.

ম্যাটিসিয়া এক্সিবিশন ও সারফেস রিপোর্টার আর্কিটেকচার ইভেন্টের উদ্বোধন কলকাতায়: ডিজাইন ও আর্কিটেকচারের নতুন যুগের সূচনা

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা