নিউ মার্কেটে ‘Cakes’-এর নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিং

কলকাতা, ২৭ মার্চ, ২০২৬:-  বসন্তের এক মনোরম দুপুরে কলকাতার নিউ মার্কেট এলাকায় জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড 'Cakes' তাদের নতুন আউটলেটের শুভ উদ্বোধন করল। প্রিমিয়াম মান ও স্বাস্থ্যকর খাবারের সন্ধানে থাকা ভোজনরসিকদের জন্য এই নতুন বিপণীটি বিশেষভাবে সাজানো হয়েছে।

​এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক সঙ্গীতা সিনহা এবং কলকাতার দুই বিশিষ্ট মডেল।

নতুন মেনু ও আকর্ষণ:

গ্রাহকদের স্বাদের ভিন্নতা দিতে 'Cakes' তাদের মেনুতে বেশ কিছু নতুন খাবার যুক্ত করেছে। এর মধ্যে অন্যতম হলো ফিশ ক্রোয়াসাঁ (Fish Croissant) ও চিকেন ক্রোয়াসাঁ স্যান্ডউইচ। এছাড়া চিকেন টিক্কা প্যাটি, মাটন প্যাটি, চিকেন এনভেলপ, ভেজ ও চিকেন স্যান্ডউইচ এবং চিকেন কিশ (Quiche)-এর মতো স্ন্যাকস মেনুতে জায়গা করে নিয়েছে।

মিষ্টিমুখের জন্য থাকছে নৌগাট স্লাইস, লেমন টার্ট, চকোলেট বোট, পিরামিড, লেমন সুইস রোল এবং বিশেষ এগলেস চকোলেট। গুণগত মান ও নতুনত্বের মেলবন্ধনে গ্রাহকদের এক অসাধারণ স্বাদ উপহার দেওয়াই 'Cakes'-এর মূল লক্ষ্য।

Popular posts from this blog

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery

Tata Motors Inaugurates Advanced Vehicle Scrapping Facility in KolkataThe state-of-the-art facility has an annual capacity to scrap 21,000 end-of-life vehicles