কৃষকের ঘাম ঝরানো ফসল এবার সরাসরি বিশ্ববাজারে: কলকাতায় ইতিহাস গরে নতুন যাত্রা শুরু করল ‘NECTRIN’

ভারতের কৃষকদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ফসলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে এবং সঠিক বাজার ব্যবস্থার মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের রান্নাঘরে পৌঁছে দেওয়ার এক যুগান্তকারী লক্ষ্য নিয়ে কলকাতায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ZenVia International Pvt. Ltd.-এর নতুন খাদ্যপণ্য ব্র্যান্ড ‘NECTRIN’। Press Club, Kolkata-য় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উন্নত মানের আচার, টমেটো সস, আমের বৈচিত্র্যময় পানীয় ও স্কোয়াশসহ একাধিক সুস্বাদু ও পুষ্টিকর খাদ্যসামগ্রী সর্বসমক্ষে তুলে ধরা হয়। 

আয়োজনে সংস্থার ডিরেক্টর গৌতম রায় দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, "From Farm to Home" অর্থাৎ "ক্ষেত থেকে সরাসরি ঘরে" কেবল একটি প্রচারের বাক্য নয়, বরং এটি কৃষক ও ক্রেতার মধ্যে এক অভিন্ন বিশ্বাসের মেলবন্ধন। কৃষকের সঠিক মূল্য সুনিশ্চিত করা, ক্রেতার কাছে খাঁটি ও সাশ্রয়ী খাদ্য পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারের তাকগুলিতে ভারতীয় কৃষকের গর্বকে উজ্জ্বল করাই এই উদ্যোগের মূল অঙ্গীকার। ইতোমধ্যে Bihar Agricultural University আয়োজিত National Mango Show 2024-এ বিশেষ সাফল্য ও সম্মান অর্জনকারী এই ব্র্যান্ডটি পশ্চিমবঙ্গ থেকে তার যাত্রা শুরু করে অতি দ্রুত সারা দেশ এবং বিদেশের বাজারেও নিজেদের স্থান সুদৃঢ় করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে।

Popular posts from this blog

ভারতীয় বিশ্বকর্মা সমাজের ত্রিবার্ষিক সাধারণ সভা

Narayana Hospital, Barasat, Saves a Stroke Patient with Successful Rare Heart Tumour Surgery

Ecclesiastes Café | 1st Premium Health Café in Kolkata, West BengalEat Healthy | Drink Healthy and Be Happy